শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আগামী ৩০ ডিসেম্বর

বিএনপির গণমিছিলে ৭ দলের সমর্থন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর বিএনপি যে গণমিছিলের ঘোষণা দিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সমমনা সাতটি রাজনৈতিক দল। এসব দল বিএনপির গণমিছিলে সকলে পৃথকভাবে অংশগ্রহণ করবে ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্বাসসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানিয়েছে।

সমমনা এই ৭ দল হচ্ছে- ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খন্দকার লূৎফর রহমান নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), অ্যাডভোকেট আজহারুল ইসলাম নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের অ্যাডভোকেট মাহবুব হোসেন, ও বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102