

পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বিআরটিসি বাস ও সাদমান নামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার দশ
মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা সড়ক থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বি আর টি সি বাস ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে বাস এর মধ্যে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
দুমড়ে মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ১৮ জন যাত্রী মারাত্বক ভাবে আহত হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তেতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘঠনার বিষয়টি নিশ্চিত করেছেন।