বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ব্যবসায়ীরা বাকিতে আমদানি করতে পারবেন ৮ পণ্য

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আট ধরনের পণ্য বাকিতে আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অনুমোদিত সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। যেসব পণ্য বাকিতে আমদানি করা যাবে তা হলো ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটরশুঁটি, পেঁয়াজ, মসলা ও চিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আসন্ন রমজানে ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ পাবেন। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর রমজানে আট পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা নিশ্চিতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যবসায়ী প্রতিনিধিদল। এফবিবিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে তারা গভর্নরের সঙ্গে দেখা করেন। এসময় রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে আমদানিতে বাণিজ্যিক ঋণপত্র (এলসি) খুলতে অগ্রাধিকার চান ব্যবসায়ীরা।

গভর্নরের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীরা জানান, রমজানে শুধু আট পণ্যই নয়, এর বাইরেও অনেক আমদানি পণ্য রয়েছে। রমজানের পর ঈদ আসবে। এসব দিক বিবেচনায় এলসি খোলায় যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, এজন্য জরুরি ভিত্তিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করার অনুরোধ করেন তারা। একইসঙ্গে আমদানি ও রপ্তানিতে ডলারের এক রেটেরও দাবি জানান ব্যবসায়ীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102