বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বঙ্গভবনে

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপ্রধান নতুন কর্মক্ষেত্রে তার সাফল্যও কামনা করেন।

সাক্ষাৎকালে নতুন মুখ্য সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102