সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে লালপুরে আটক ৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৪ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার(২৬ শে জুন)রাত দশটার দিকে তাদের লালপুর উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লালপুর (উত্তর)এর কুদ্দুস আলীর ছেলে রনি আলী (২৯),শফি মন্ডলের ছেলে শরিফুল ইসলাম সরল (২৫),ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪),লালপুর(চর এলাকা) এর আব্দুস সালাম খানের ছেলে তাছুম খান (২৫)। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল শনিবার রাত সাড়ে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত লালপুর বাজার এলাকায় বিভিন্ন কম্পিউপটার কম্পোজের দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় ৬টি সিপিইউ,২২ টি হার্ডডিক্স,৬ টি মনিটর, ৬ টি কি-বোর্ড,৬ টিমাউস, ৩২ টি কার্ড রিডার,১৮ টি কম্পিউটার ক্যাবল- ৫টি মোবাইলসহ রনি আলী,শরিফুল ইসলাম সরল, সাদ্দাম হোসেন, তাছুম খানকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102