

‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে ষষ্ঠবারের মতো সোমবার (১২ ডিসেম্বর) সারা দেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।
দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন। এর ওপর ভিত্তি করে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছি।’
স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি—এ চার মূলভিত্তির ওপর ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ /এমএসএম