মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ

বিমান থেকে ৮ কোটি টাকার ১২ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

শুল্ক গোয়েন্দারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে আনা এসব সোনার (১০৩৪ ভরি) দাম আনুমানিক আট কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক সানজীদা খানম বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে সোনা আসবে। এর ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। যাত্রী ছিল না এমন একটি আসনে অভিনব কায়দায় সোনার বারগুলো আনা হয়েছিল।সিঙ্গাপুর থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১২ কেজি সোনা

সানজীদা খানম বলেন, বিমানবন্দরে দায়িত্বে থাকা সব সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। কারা কীভাবে এসব সোনা এনেছে, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102