রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

চা শ্রমিকদের মাঝে এনটিভির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ও সংবাদের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) এখন শীতার্ত মানুষের পাশে। শীতের আগমনী বার্তা যখন জানান দেয় ঠিক তখনি প্রেমনগর চা বাগান এলাকায় অসহায় ও হত দরিদ্র শীতার্ত দুই শত চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করে এনটিভি পরিবার।

সন্ধ্যা থেকে কনকনে শীত আর সকালে ঘন কুয়াশায় যখন মৌলভীবাজার জেলার সর্বত্র অনুভুত হতে থাকে শীত, ঠিক তখনই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মৌলভীবাজারের শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। এনটিভি বিনোদন ও সংবাদের পাশাপাশি সকল সময় মানবিক আবেদনে সাড়া দিয়ে থাকে।

রোববার ১১ ডিসেম্বর তারই অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানের নাচঘর প্রাঙ্গনে অসহায় শীতার্ত দুই শত পরিবারের মধ্যে প্রধান অতিথির বক্তব্য শেষে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেমনগর চা বাগানের ব্যবস্থাপক মোঃ রাশেদুল হাসান রনি, জেলা পলিসি ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, প্রেমনগর চা বাগান পাঞ্চয়েত কমিটির সাধারণ সম্পাদক সুবাশ কর্মকার।

ukbdtrv

জেলা প্রশাসক তার বক্তব্যে এনটিভি পরিবারের সু-শৃংঙ্খল ভাবে কম্বল বিতরণের প্রসংসা করে বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি ভাবে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। শীত এখনও জেঁকে বসেনি, আগামী সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। শীতের তীব্রতার আগেই এনটিভি পরিবার চা শ্রমিকদের হাতে কম্বল তুলে দেয়া সময়োপযোগী কাজ।

তিনি আরো বলেন, এ বছর সরকারি ভাবে জেলায় ৩৫,২৮০টি কম্বল বরাদ্ধ এসেছে। এনটিভি পরিবার শুধু একটি চা বাগানে দুই শত পরিবারের মধ্যে কম্বল বিতরণের কাজ ক্ষুদ্র হিসেবে দেখার বিষয় নয়। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবায়ন করেন।

কম্বল বিতরণের আগে এনটিভি পরিবারের পক্ষে পৌছে দেয়া হয় দু:স্থ ও হতদরিদ্র শীতার্ত চা শ্রমিক পরিবারের মধ্যে একটি করে কার্ড। আর এ সব কার্ড নিয়ে অত্যন্ত সুশৃংঙ্খলভাবে একে একে নিয়ে যান শীত নিবারণের জন্য কম্বল। উল্লেখ্য প্রতিবছর ডিসেম্বর মাসের মাঝামাঝি শুরু হয় শীতের তীব্রতা। নেমে আসে এ অঞ্চলের দেশের সর্বনিম্ম তাপমাত্রা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102