ঠাকুরগাঁওয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্ব পূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক ও পুলিশে কর্মরতদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি ক্রেষ্ট, সম্মানী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১১ ডিসেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নভেম্বর মাসের অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সদর থানার শ্রেষ্ঠ এএসআই(নিঃ) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার -মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক আইনে প্রসিকিউশন জরিমানা আদায়কারী অফিসার(পুলিশ পরিদর্শক) (শওযা) প্রদিপ কুমার সাহা(সদর ট্রাফিক অফিস), অপরাধ বিষয়ক কর্মকাণ্ডের সামগ্রীক কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ সদর সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া এবং শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এর আগে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশ, ঠাকুরগাঁও জেলার সকল পদমর্যাদার (পুলিশ, নন পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তান যারা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জনকরেছে তাদেরকে মেধাবৃত্তির ক্রেষ্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় সভায় অন্যানযদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসাদুজ্জামান,
সহকারি পুলিশ সুপার(রাণীশংকৈল সার্কেল) মোঃ কামরুল হাসান। পিবিআই; সি আই ডি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।