শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বিএনপি

কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

কারাবন্দি দলের নেতাদের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় যান দলের স্থায়ী কমিটির নেতারা।

সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।

মির্জা ফখরুলের বাসা থেকে বের হয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় যাওয়ার কথা রয়েছে খন্দকার মোশাররফের।

ukbdtv
মোহাম্মদপুরে রুহুল কবির রিজভীর বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

এদিকে বিকেলে মোহাম্মদপুরে রুহুল কবির রিজভীর বাসায় যান দলের দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি রহুল কবির রিজভীর সহধর্মিণীকে সাহস দিয়ে বলেন, কোনো ভয় পাবেন না, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে আছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খন্দকার মোশাররফ স্যার মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। এরপর তিনি মির্জা আব্বাসের বাসার দিকে রওয়া হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102