মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যুগ্ম সচিব হামিদুল হক

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। গতকাল রোববার সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত ওই আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ পকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ্ মো: আমিনুল হকসহ সুবিধাভোগীগণ। এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে তিনি প্রকল্প চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102