রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ওয়াবদুল কাদের

বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের বলেছেন, বিএনপি ছাড়া আর কেউ সংসদ থেকে পদত্যাগ করেননি।তাই তাদের পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন। এতে লাভ কী হলো? সরকারের পতন হবে, হবে না। হিউজ মেজরিটি।

তিনি আরও বলেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিন্ধান্তও ভুল।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপি নেতাদের ওবায়দুল কাদের বলেন, ‌‘নোংরা ভাষায় কথা বলবেন না। নোংরা ভাষা যদি আমাদের সাইড থেকে বলা শুরু হয় তখন কিন্তু পালাবেন না।আমরা কিন্তু বলেনি। আমরা বেগম খালেদা জিয়াই বলি, হাসিনা হাসিনা এটা বেয়াদবের মতো ভাষা। অশালীন ভাষা। লন্ডন থেকে বলে আর এখানে বিএনপি নেতাকর্মীরা ওই ভাষা ব্যবহার করে। নেতাদের নামে খারাপ ভাষায় কথা বলবেন, সমুচিত জবাব দেওয়া হবে। কারা কারা বলছেন সব নোট আছে, তালিকা আছে। এত নোংরা আপনাদের ভাষা!’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। জঙ্গিবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে। খেলা হবে আগামী নির্বাচনে। এখন সেমিফাইনাল চলছে। ফাইনাল হবে আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে। তখন আসল খেলা হবে।’

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আজ বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে দুঃখ প্রকাশ করে, উদ্বিগ্ন হয়। পুলিশের ওপর যখন হামলা হয়, পুলিশ যখন মাটিতে লুটিয়ে পড়ে, মারখায় তখন কোথায় যায় মানবাধিকার? আপনার দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে। তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয় না? একদিনে যখন স্কুলের ১৯ বাচ্চাকে হত্যা করা হয় তখন মানবাধিকার কোথায় যায় জানতে চাই। ফিলিস্তিনে সাংবাদিক শিরীনকে প্রকাশ্যে হত্যা করা হলো। কী বিচার করলেন? আপনারা ইনভেস্টিগেশন দেন আর ইসরাইল বলে আমরা মানি না। দুষ্টু ছেলে ইসরাইল আপনাদের মানে না। প্রতিদিন প্যালেস্টাইনে রক্ত ঝরছে, কিছু করতে পেরেছেন?

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাসসুন নাহার চাঁপা, সানজিদা খানম, সিদ্দিকুর রহমান, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও অ্যাডভোকেট আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102