শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

তেতুলিয়ার বাংলাবান্ধা

কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন
শুক্রবার (০৯ ডিসেম্বর) বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক কৃষক সভার মধ্য দিয়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ তারিন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষকেরা তাদের কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষকের সার-বীজসহ কোন কৃষি উপকরণের অভাব হয়না। কৃষি উৎপাদন বাড়াতে সরকার ভুর্তুকিসহ বিভিন্ন প্রনোদনা প্রদান করে আসছে। তাই কৃষককে বাচঁতে হলে আওয়ামীলীগকে আবারও ভোট দিতে হবে।
পঞ্চগড়ে চা শিল্পে পাতার দরপতনে আমরা কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। চা চাষিদের কাঁচা চাপাতার ন্যায্য মূল্য পেতে কদিন আগে মানববন্ধন পর্যন্ত করে সরকারের কাছে বিষয়টি অবগত করেছি। এছাড়াও তিনি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করণসহ বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করা আহ্বান জানান।
স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাজী আনিছুর রহমান। আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে কৃষকলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আজিজার রহমান আজু, সদস্য সচিব মাসুদ করিম, আক্তারুন নাহার সাকি উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102