বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসে

দশ জয়িতাকে সম্মাননা প্রদান

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাওয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস” উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে গতকাল শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সভায় ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ: দা:) মোছা: জিন্নাতারা ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশিষ্ট নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, মনোয়ারা বেগম চৌধুরী প্রমুখ।

এ সময় জেলার ১০ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উল্লেখিত ১০ জয়িতাদের সাফল্যের বিষয়ের উপরে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102