সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৯০ এই পর্যন্ত দেখেছেন

তন্ময় দেবনাথ,রাজশাহী: রাজশাহীর বাঘায় জনগনকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ।

শনিবার (২৬ জুন) বাঘা পৌরসভার সামনে জেলা পুলিশের উদ্যোগে জন সাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পুলিশ সদস্যগণ পথচারীদের ও চলন্ত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রীদের শত ভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করেন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

পুলিশ সদস্যদের সাথে এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালে যে কেউ সংক্রমিত হতে পারে । তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার ও নিয়মিত হাত ধৌত করার কোন বিকল্প নেই। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে জেলা পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বাঘা থানা পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, কোভিড-১৯ থেকে বাঁচতে আমরা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102