শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টিকাদান শুরু ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান আজ শনিবার একটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি  হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হবে। যাঁদের টিকা দেওয়া হবে, তাঁদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আগামী ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে।

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

ভারত থেকে উপহার হিসেবে আসা সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিয়ে কর্মসূচি শুরু হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102