বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ বন্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

নতুন বছর থেকে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের পাশাপাশি জি-৭’ভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্যসীমা ৬০ ডলার বেঁধে দেয়ার পর এ প্রতিক্রিয়া দেখান তিনি। খবর সিবিএস ও ব্লুমবার্গের।

তিনি আরও বলেন, এর আগেই আমরা ঘোষণা করেছি, যেসব দেশ মূল্য বেঁধে দেয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে, সেসব দেশে তেল সরবরাহ করা হবে না।

দুইদিন আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দামের সীমা ৬০ ডলার নির্ধারণ করে দিতে সম্মত হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য রুশ অর্থনীতিকে আঘাত করা, যাতে দেশটি ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে না পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102