মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাও এ বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই শ্লোগানে রোববার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।

বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো: জিয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার পরুল বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় এবং গুরুত্বপুর্ন সুপারিশমালা প্রস্তাব করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102