মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

তেতুলিয়ায় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো; রাজন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রাজন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি এলাকার হবিবর রহমানের ছেলে।

শনিবার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজন বাড়ির পাশে কয়েকজন সহপাঠী মিলে ক্রিকেট বল খেলতেছিল। খেলার একপর্যায়ে বলটি বাড়ির পাশে রাস্তায় চলে যায়। রাজন বল আনতে রাস্তায় গেলে ট্রলিটি তাকে চাপা দিলে ঘঠনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মো; আল তারিক জানান, মডেল থানাকে সড়ক দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102