পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগ ২ নং তিরনই হাট ইউনিয়ন শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২ ডিসেম্বর) ফকির পাড়া হাইস্কুলের মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো; মোজাফফর হোসেন পল্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, বিশেষ বক্তা জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম, মো; বাবুল আক্তার, মোঃ ইউসুব আলী, আতাউর রহমান।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো; সোহরাব হোসেন এর সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতুলিয়ার সদর ইউপি চেয়ারম্যান মো; মাসুদ করিম সিদ্দিক, উপজেলার ২ নং তিরনই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়ুব আলী, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো; দানিয়েল হোসেন, ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবনেতা মো; ইউসুব আলী, প্রমূখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ২য় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। ২য় অধিবেশনে সভাপতি পদে মো; জুলহাস আলী ও মিজানুর রহমান প্রার্থী হিসাবে ও মো; শাহ পরান
সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসাবে নাম প্রস্তাব ও সমর্থন উত্থাপন হলে অতিথিবৃন্দ উপস্থিত সকলের সম্মতিতে জুলহাস আলীকে সভাপতি ও মোঃ শাহ পরানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন। পরে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।