বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নারীর বিরুদ্ধে সহিংসতা বিরোধী ‘সিক্সটিন ডেজ অব এক্টিভিজম’

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বজুড়ে ঘটে যাওয়া নারী ও মেয়েদের (ভিএডব্লিউজি) প্রতি সহিংসতা তুলে ধরতে বেশ কয়েকটি ইভেন্টের পরিকল্পনা করেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।

‘১৬ দিনের সক্রিয়তা’ (সিক্সটিন ডেজ অব এক্টিভিজম) প্রচারাভিযান ২৫ নভেম্বর, জাতিসংঘের নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস থেকে শুরু করে ১০ ডিসেম্বর শনিবার, মানবাধিকার দিবস পর্যন্ত চলে।

সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে কথা বলার জন্য লোকেদের উৎসাহিত করার মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার একটি আন্তর্জাতিক প্রচেষ্টা হিসেবে শুক্রবার ২৫ নভেম্বর হোয়াইট রিবন দিবস পালিত হয়। দিনটি উপলক্ষে ঐ দিন হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটসের নতুন টাউন হল সাদা আলোয় আলোকিত হয়েছিল।

কার্যক্রমের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ  www.towerhamlets.gov.uk/News_events/2022/November-2022/Sign-the-pledge-and-join-us-on-16-days-of-action-to-help-end-gender-based-violence.aspx

—————————————————————————————–সংবাদ বিজ্ঞপ্তি

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102