বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসি ক্যামেরা বসাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ও ভারত সীমান্তে ৫ হাজার ৫০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনীটির প্রধান পঙ্কজ কুমার সিং এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার দিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে ভাষণ দেন পঙ্কজ কুমার সিং। এ সময় তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই ক্রয়ের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।’

বিএসএফ প্রধান বলেছেন, নজরদারি ক্যামেরা, ড্রোন এবং অন্যান্য মনিটরিং গ্যাজেটের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে।

পঙ্কজ কুমার সিং বলেন, ‘আমরা প্রায় ৫ হাজার ৫০০ নজরদারি ক্যামেরা (সিসিটিভি) এবং কিছু অন্যান্য গ্যাজেট পেয়েছি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো কেনার জন্য ৩০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে।

তিনি বলেন, শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সীমান্তের ওপার থেকে ড্রোনের ব্যবহারকে একটি ‘প্রধান চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন তিনি।

বিএসএফ প্রধান আরও বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় ব্যাপকভাবে নজরদারি বাড়ানোর চেষ্টা করেছি। এজন্য পশ্চিম ও পূর্বাংশে (পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে) নজরদারি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আর পাকিস্তানের সঙ্গে ভারতের ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102