মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও এর রানীশংকৈলে বুধবার (৩০শে নভেম্বর) রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রাহবা

(রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী) প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়৷

এতে সভাপতি পদে শামশুদ্দীন ও সম্পাদক সাহজাহান আলী নির্বাচিত হন। সভাপতি পদে শামশুদ্দীন হাতি মার্কায় ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল হক পেয়েছেন ৪১ভোট ৷ সহ-সভাপতি পদে খতিবুর রহমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি হবিবর রহমান পেয়েছেন ৪৯ ভোট।  সাধারন সম্পাদক পদে শাহজাহান আলী গরুর গাড়ি মার্কায় ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি আলহাজ্ব গোলাম মোস্তফা পেয়েছেন ৫৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আমির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দি ৪১ ভোট পেয়েছেন৷ প্রচার সম্পাদক পদে শাহে ইমরান মানিক ৫৫ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দি রেজাউল করিম পেয়েছেন ৫১ভোট।  কোষাধক্ষ  পদে সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন৷ দপ্তর সম্পাদক পদে আক্তারুজ্জামান দুলাল ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দি ইউনুস আলী পেয়েছেন ৪৪ভোট।৷

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন,আরিফ,লিটন মানিক, অবসরপ্রাপ্ত সৈনিক এজেড সুলতান আহাম্মেদ, সৈনিক শাহজাহান,পুলিশ প্রশাসনের এস আই পিযুষ,এ এস আই ও আনিস সার্বিক সহযোগিতা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102