বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

আফগানিস্তানের

মাদরাসায় বোমা বিস্ফোরণে বহু শিশুসহ নিহত ২৩, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার জোহরের নামাজের সময় আইবাক শহরের আল-জিহাদ মাদরাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কেউ কেউ বলছেন, এটি ছিল আত্মঘাতী হামলা। তবে এখন পর্যন্ত আফগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে এ ধরণের একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস।

এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে তালেবান সরকার চেষ্টা চালালেও সাফল্যের মাত্রা কম।

আমেরিকা ও দখলদার ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অংশ হিসেবে আইএস-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102