শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

আবহাওয়া অধিদপ্তর

রাতের তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রোববার (৩০ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। এছাড়া সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।

১ ডিসেম্বর ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ২ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পাবে। এবং বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে এবং সর্বনিম্ন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102