মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

এছাড়াও সরকারপ্রধান ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন বলেও জানান তিনি।

সভায় ট্রাস্টের সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102