রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যে

কমেছে খ্রিষ্টান, বেড়েছে মুসলিমদের সংখ্যা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি যুক্তরাজ্যে প্রথমবারের মতো কমে গেছে খ্রিষ্টানদের সংখ্যা। সে তুলনায় মুসলিম ও হিন্দুদের সংখ্যা কিছুটা বেড়েছে।

মঙ্গলবার প্রকাশিত আদমশুমারিতে এমনটা দেখা গেছে।

দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। যাতে দেখা যায়, ৪৬ শতাংশের বেশি মানুষ জানিয়েছে তারা খ্রিষ্টান। ২০১১ সালের পরিসংখ্যানে যা ছিল ৫৯.৩ শতাংশ।

নাস্তিক রয়েছে ৩৭.২ শতাংশ, যা গতবার ছিল ২৫.২ শতাংশ। এছাড়া বেড়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা।

ওএনএস জানায়, ‘ইংল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের মতো জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিষ্টানদের সংখ্যা। জনসংখ্যার ৪৬.২ শতাংশ মানে ২৭.৫ মিলিয়ন মানুষ এখন নিজেদের খ্রিষ্টান পরিচয় দিচ্ছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৫৯.৩ শতাংশ বা ৩৩.৩ মিলিয়ন।’

সংস্থাটি আরো জানায়, ‘গতবারের তুলনায় এবার মুসলিমদের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে মুসলিম ছিল মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ বা ৩.৯ মিলিয়ন। ২০১১ সালে যা ছিল ৪.৯ শতাংশ বা ২.৭ মিলিয়ন। আর হিন্দুদের সংখ্যা ১.৭ শতাংশ বা ১.০ মিলিয়ন, যা গতবার ছিল ১.৫ শতাংশ বা আট লাখ ১৮ হাজার। সূত্র : সিয়াস্তা

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102