বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার স্বর্ণ জয়

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা নূর ই আলম তৈমুর ২৪তম ডিজিকন ৬ এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গোল্ড ক্যাটাগরিতে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। জাপানের টোকিওতে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের পর তাকে জাপানের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা তৈমুর এ সফরে জাপানি সংস্কৃতির অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি এশিয়ার চলচ্চিত্র জগতের নির্মাতাদের সঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে কাজ করেছেন।

এশিয়ার আগামী চলচ্চিত্র নির্মাতাদের দর্শকদের সামনে নিয়ে আসার লক্ষ্যে টিবিএস টেলিভিশন কো এলটিডি ও জাপানের মিনিস্ট্রি অব ইন্টারন্যাল অ্যাফেয়ারস অ্যান্ড কমিউনিকেশনসের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডিজিকন ৬ এশিয়া প্রতিযোগিতার এ বছর গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হংকং’র একটি চলচ্চিত্র ‘মাই ডিয়ার সন’ এবং সিটি গ্রান্ড অ্যাওয়ার্ড পেয়েছে জাপানের চলচ্চিত্র ম্যাগনিফাইড। বাংলাদেশের অ্যানিমেশন ল্যাব ‘স্টুডিও পদ্মা’ এর সিইও এবং ডিগিকন৬ এশিয়া বাংলাদেশের সংগঠক শুন্সকে মিজুতানি এই সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার আশা প্রকাশ করেছেন।

নূর ই আলম তৈমুর চলচ্চিত্র নির্মাণকে ধারণ করেন তার হৃদয়ে। তিনি বিশ্বাস করেন, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশি চলচ্চিত্রের ডাক পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে, সগৌরবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102