রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

ডেনিশদের বিদায় করে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

সমীকরণ ছিল সহজ। ড্র করতে পারলেই শেষ ষোলো। সেই সহজ সমীকরণে ডেনমার্কের বিপক্ষে খেলতে নেমে জিতে গেল অস্ট্রেলিয়া। তাতে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো সকারুরা।

সবশেষ ২০০৬ সালে বিশ্বকাপের নকআউট পর্বে খেলছিল এশিয়ান অঞ্চলের দলটি। এরপর ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা।

৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়েছে অস্ট্রেলিয়া। অপর ম্যাচে তিউনিশিয়ার কাছে ১-০ ব্যবধানে হারে ফ্রান্স। হারলেও অস্ট্রেলিয়ার সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এবার অবশ্য বিশ্বকাপের শুরুটা বেশ আশা জাগানিয়া করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শুরুতে লিড নিয়েও খেই হারিয়ে হেরেছিল ৪-১ ব্যবধানে। তবে পরের ম্যাচেই তিউনিসিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে আশা জাগায় নকআউট পর্বের। আর আজ বুধবার শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে পৌঁছে গেল শেষ ষোলোতে।

বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে পাল্টা আক্রমণে রিলি ম্যাকগ্রির বাড়িয়ে দেওয়া বল থেকে বাম পায়ের শটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ম্যাথু লেকি। এ সময় পাল্টা আক্রমণে মাঝ মাঠের সামনে বল পান লেকি। এরপর দ্রুতবেগে সামনে এগিয়ে যান। তার সামনে ছিলেন ডেনমার্কের একজন রক্ষণভাগের খেলোয়াড়। এরপর আসেন আরও একজন। তাদের দুজনকে পরাস্ত করে গোলরক্ষকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। লেকির এই গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি ডেনিশরা।

অবশ্য এই ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে নকআউট পর্বে যেতে পারতো ডেনমার্ক। সেই সমীকরণ মেলাতে ম্যাচের প্রথম থেকে বলের দখল থেকে শুরু করে আক্রমণও বেশি শানিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারেনি লাল-সাদারা। তাতে ২০১০ সালের পর আবারও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102