মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

তেতুলিয়ায় সার বিক্রয়ে অনিয়ম

ডিলারকে অর্থদন্ড প্রদান

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের তেতুলিয়ায় সার বিক্রয়ে অনিয়মের দায়ে বিসিআইসি’র এক ডিলারকে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়াবুড়ি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকার কর্তৃক সারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে সার বিক্রয়, গ্রাহককে বিক্রয় রশিদ প্রদান না করা এবং বিক্রয় রেজিস্টারের সঠিকতা না থাকার দায়ে বিসিআইসি’র এক ডিলারকে আটক করা হয়। এ সময় সার বিক্রয়ে এ সকল অনিয়ম ও অপরাধ স্বীকার করায় বুড়াবুড়ি বাজারে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তারেক হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102