শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বিদেশি সংস্থায়

১৮ লাখের বেশি বেতনে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

বিদেশি দাতব্য সংস্থা অক্সফাম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর, সিকিউরিং রাইটস। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, লিগ্যাল স্টাডিজ অ্যান্ড হিউম্যান রাইটস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

এছাড়াও মাইক্রোসফট অফিস ৩৬৫ ও পিপলসফট সিস্টেমের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। সপ্তাহে ন্যূনতম ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বছরে (১৩ মাস) বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২২।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102