শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাতার বিশ্বকাপ-২০২২

সুইসদের হারিয়ে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

টানা দুই জয়ে জি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এর আগে বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কখনো সুইসদের হারাতে পারেনি। নেইমারবিহীন ব্রাজিলই সুইস খরা কাটালো। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসিমিরো। ৮৩ মিনিটে গোলটি করেন ক্যাসিমিরো। এ ছাড়া ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হয়। রিচার্লিসন দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন। দুটিই পাস দিয়েছিলেন ভিনিসিয়াস।

ক্যাসিমিরোর দুর্দান্ত গোলে এগিয়ে ব্রাজিল

৮৩ মিনিটে ক্যাসিমিরোর গোলে এগিয়ে ব্রাজিল।

অফসাইডে বাতিল হলো ব্রাজিলের গোল

অফসাইডে বাতিল হলো ভিনিসিয়াসের গোল। ৬৬ মিনিটে বাঁ দিক থেকে দ্রুতগতিতে ঢুকে ডি বক্সের কোনায় একজনকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত অফসাইডে বাতিল হয় সেই গোল। উল্লাস করেও হতাশ হতে হয়েছে পরে।

ব্রাজিলের সহজ সুযোগ মিস

৫৭ মিনিটে ব্রাজিলের সহজ সুযোগ মিস। ভিনিসিয়াস বাঁ দিক আলতো শটে সুইজারল্যান্ডের গোলমুখে তুলে দিয়েছিলেন। দৌড়ে এসে ডাইভ দিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু পায়ে বল লাগেনি। হালকা লাগলেই বল জড়াতো জালে।

একাধিক আক্রমণ শানিয়েও প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একাধিক আক্রমণ শানিয়েও গোল পায়নি ব্রাজিল। তাতে গোলশূন্যভাবে শেষ হয় এই অর্ধের খেলা। অবশ্য ৫৫ শতাংশ বলের দখল ছিল সেলেসাঁওদের কাছে। তারা গোলপোস্টের দিকে শটও নিয়েছিল ৬টি। তার মধ্যে তিনটি ছিল অন টার্গেটে। বিশেষ করে ভিনিসিউস জুনিয়র ও রাফিনহার নেওয়া অন টার্গেটের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমার।

এই অর্ধে ব্রাজিল ৪টা কর্নার পায়। সুইসরা পায় ২টি। অবশ্য সুইসরাও একটি সুযোগ তৈরি করেছিল ম্যাচের শুরুতে কিন্তু সিলডান ইউডমারের নেওয়া শটটি কাজে লাগেনি।

ব্রাজিলের সুযোগ মিস:

ম্যাচের ২৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। এ সময় ডানদিক থেকে ক্রসে ভিনিসিউস জুনিয়রকে বল বাড়িয়ে দেন রাফিনহা। ভিনিসিউস বক্সের মধ্যে পা লাগিয়ে গোলপোস্টের দিকে পাঠান। কিন্তু সেটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইস গোলরক্ষক সোমার।

সুইজারল্যান্ডের প্রথম কর্নার ও সুযোগ:

ম্যাচের ৬ মিনিটে প্রথম কর্নার পায় সুইজারল্যান্ড। থিয়াগো সিলভা করেন কর্নারটি। অবশ্য কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করেছিল তারা। সিলভান উইডমার নেওয়া শট কাজে লাগেনি।

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ শুরু:

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

এই ম্যাচে খেলতে পারছেন না সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়া নেইমার দ্য সিলভা জুনিয়ার। তার পরিবর্তে ব্রাজিলের একাদশে এসেছেন ম্যানইউ তারকা ফ্রেড।

চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের একাদশ—
অ্যালিসন, এদার মিলিতাও, থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, আলেক্স স্যান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা এবং রিচার্লিসন।

এবার দেখে নিন সুইজারল্যান্ডের একাদশ—
সোমার, উইডমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, ফ্রেউলার, শাকা, রাইডার, সোউ, এম্বোলো ও ভার্গাস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102