রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

ক্যামেরুন-সার্বিয়ার ৬ গোলের ম্যাচে কেউ জেতেনি

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

ক্যামেরুন-সার্বিয়ার মধ্যকার ৬ গোলের ম্যাচে কেউ জেতেনি। ৩-৩ গোলের সমতার মধ্য দিয়ে শেষ হয়েছে।

সমতা ফেরালো ক্যামেরুন:

৩-১ গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরালো ক্যামেরুন। ম্যাচের ৬৩ মিনিটে ভিনসেন্ট আবুবকর ও ৬৬ মিনিটে পাল্টা আক্রমণে আবুবকরের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো মোটিং।

মিত্রোভিচের গোলে ব্যবধান বাড়ালো সার্বিয়া:

বিরতির থেকে ফিরে আরও একটি গোল পেল সার্বিয়া। ম্যাচের ৫৩ মিনিটে আলেকসান্দার মিত্রোভিচের গোলে ব্যবধান হয় ৩-১।

প্রথমার্ধের শেষ মুহূর্তের দুই গোলে এগিয়ে সার্বিয়া:

২৯ মিনিটে গোল হজম করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) স্ট্রাহিঞ্জা পাভলোভিচের গোলে সমতা ফেরায় সার্বিয়া। এরপর ৪৫+৩ মিনিটের মাথায় সার্জেজ মিলিনকোভিচ-সাভিকের গোলে এগিয়ে যায় তারা।

কাস্তেলেত্তোর গোলে এগিয়ে ক্যামেরুন:

ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ক্যামেরুন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড নেন ক্যামেরুনের এক খেলোয়াড়। তার মাথা ছুঁয়ে বল চলে যায় গোললাইনের সামনে। সেখান থেকে আলতো টোকায় বল জালে জড়ান জন চার্লেস কাস্তেলেত্তো।

সার্বিয়ার আরও একটি গোল মিস:

ম্যাচের ১১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস হয় তাদের। এ সময় ডানদিক থেকে ফিলিপ কস্টিকের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেনি তারা।

গোল মিস:

ম্যাচের ৬ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল সার্বিয়া। এ সময় নেমানজা মাকসিমোভিচের  বাড়িয়ে দেওয়া বলে ডি বক্সের মধ্যে হেড নিয়েছিলেন আলেকসান্দার মিত্রোভিচ। কিন্তু বল উপর দিয়ে চলে যায়।

ক্যামেরুনের একাদশ:
ডেভিস এপাসি, নিকোলাস এনকোলু, জিয়ান-চার্লস ক্যাসতেলেত্তো, তোলো নাউহউ, কলিন্স ফাই, পিয়ের কুন্দে, মার্টিন হংলা, আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা, এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং, কার্ল টোকো একাম্বি ও ব্রায়ান এমবেউমো।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্যামেরুন ও সার্বিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102