রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রংপুর বিভাগীয় দ্বৈত লন টেনিস টুর্নামেন্ট

টেনিস টুর্নামেন্টে ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়ন

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

রংপুর বিভাগের সকল জেলার অংশগ্রহণে বিভাগীয় উন্মুক্ত দ্বৈত লন টেনিস টুর্নামেন্টে রংপুর জেলাকে হারিয়ে ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে রংপুর টেনিস কমপ্লেক্সে বিভাগীয় লন টেনিস টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

লন টেনিস টুর্নামেন্টে ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে তিনটি টিমে মোট ৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁওয়ের
তিনটি টিমের পক্ষে যারা খেলায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে ১ম টিমে (১) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া, (২) সরকারি কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম।
২য় টিমে(১) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী,(২) গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এম.কে.এম.নুরুল হাসান এবং ৩য় টিমে (১) হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাইয়ানুল ইসলাম মিঞা, (২) ঠাকুরগাঁও বিএডিসি’র কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপ পরিচালক মোঃ ফারুক হোসেন।

রংপুর বিভাগে ঠাকুরগাঁও জেলার দুইটি টিম টুর্নামেন্টে জয়লাভ করার ফলে চ্যাম্পিয়নশিপ অর্জন করে।

পরে সমাপনি অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়নদলকে চ্যাম্পিয়ন ট্রফি ও খেলোয়াড়দের হাতে প্রাইজ মানি প্রদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102