রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

মরক্কো হারিয়ে দিলো বেলজিয়ামকে

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৯৯ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরব, জাপান, ইরানের পর জায়ান্ট বধের উৎসবে যোগ দিলো মরক্কো। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশটি। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এটি মরক্কোর মাত্র তৃতীয় জয়। এর আগে ১৯৮৬তে পর্তুগাল এবং ১৯৯৮ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা।

আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান তালে লড়াই করে গোলশূন্য ড্র করেছিল র‌্যাঙ্কিংয়ের ২২ নম্বর দল মরক্কো। বেলজিয়ামের সঙ্গে দ্বিতীয়ার্ধে চমক দেখায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। ৭৩তম মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন আব্দেলহামিদ সাবিরি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) হাকিম জিয়েশের অ্যাসিস্টে জাকারিয়া আবুখালাল করেন দ্বিতীয় গোল।

এ নিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে অপরাজিত মরক্কো। গতবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিলেন জিয়েশ-হাকিমিরা। কানাডার বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলে ১৯৮৬’র স্মৃতি ফেরাবে মরক্কো। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে জিতে শেষ ষোলোতে ওঠে মরক্কো।

বিশ্বকাপে ওটাই মরক্কোর প্রথম ও শেষবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচানোর সুযোগ এখন তাদের সামনে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে  ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে মরক্কো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। আজ রাতে গ্রুপের অন্য ম্যাচে তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া মোকাবিলা করবে চার নম্বর দল কানাডার।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102