বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ওয়ারেন-ষ্টার্লিং হাইটস ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ ট্রাস্টি হিসেবে সিলেটের ড.খাজা সাহাব আহমদ নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলা‌দে‌শি বং‌শোদ্ভুত ড.খাজা সাহাব আহমদ ওয়ারেন-ষ্টার্লিং হাইটস ডেমোক্রেটিক পার্টির নিউ-এক্সিকিউটিভ কমিটির অফিসিয়‍্যাল ইলেকটেড নির্বাহী ট্রাস্টি হিসাবে নির্বাচিত হয়েছেন। জানা যায়, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সমাজ সেবক বাঙালি ক‌মিউ‌নি‌টির প্রাণ, মানবতার ফে‌রিওয়ালা, সি‌লেট জেলার কানাইঘাট উপজেলার খাজা বাড়ির কৃতিসন্তান ডক্টর খাজা শাহাব আহমদ বাংলা‌দেশিদের আ‌মে‌রিকার মূলদ্বারার রাজনী‌তি‌র সা‌থে সম্পৃক্ত করার জন্য প্রতিনি‌ধি হি‌সে‌বে সকল ক্ষে‌ত্রে অগ্রনী ভু‌মিকা পালন ক‌রে যাচ্ছেন।

ই‌তিম‌ধ্যে ডক্টর খাজা শাহাব আহমদ ওয়া‌রেন সি‌টি ডে‌মো‌ক্রেটিক পা‌র্টির ডাইভা‌র্সিটি চেয়ারম্যান ও  মি‌শিগান-বাংলা‌দেশি আ‌মে‌রিকান ডে‌মো‌ক্রেটিক ককাসের চেয়ারম্যান অব প‌লি‌টিক্যাল এ‌ ফেয়ার্স হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

উ‌ল্লেখ্য,যে ডক্টর খাজা শাহাব আহমদ যেমনবাংলা‌দে‌শে ছিলেন একজন মেধাবী ছাত্র ও বর্ণাঢ্য ছাত্র রাজনী‌তির ঐ‌তি‌হ্যের অ‌ধিকারী এরই ধারাবাহিকতায় তিনি নিউইয়র্ক সি‌টি ইউ‌নিভা‌র্সিটিতে অধ্যায়ন কালীন সময়ে ছিলেন ছাত্র সংস‌দের নির্বাচিত প্রতিনিধি।

মি‌শিগা‌নের সামা‌জিক অঙ্গ‌নে বি‌ভিন্ন সম‌য়ে তি‌নি বহুবার নির্বা‌চিত জনপ্রতি‌নি‌ধি হি‌সে‌বেও দীর্ঘ দিন সুনা‌মের সা‌থে দা‌য়িত্বপালন ক‌রে‌ছেন।স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল সামা‌জিক অঙ্গ‌নে ডক্টর খাজা শাহাব আহমদ এর অবদান এর কারনে কমিউনিটির লোকজন  তাকে একজন সাদা-ম‌নের মানুষ হি‌সে‌বে দে‌খেন।প‌রোপকারী বিশাল হৃদ‌য়ের অ‌ধিকারী ডক্টরখাজা শাহাব আহমদ আ‌মে‌রিকায় সর্বস্ত‌রের বাংলা‌দেশিদের প্রতি‌নি‌ধি হিসেবে মুল ধারার রাজনীতিতে অন্তর্ভুক্তি অবশ্যই কমিউনিটির জন্যআনন্দের ও ‌সম্মানের বিষয়। 

ডক্টর খাজা শাহাব আহমদ তার প্রতিক্রিয়ায় ব‌লেন, এই প‌দে আ‌মি ম‌নো‌নিত হওয়ায় এ জয় বাঙালী ক‌মিউ‌নি‌টির জয়। আ‌মি যেন আমৃত্যু বাঙালি ক‌মিউ‌নিটির জন্য কাজ ক‌রে যে‌তে পারি সেজন্য ‌দেশ-‌বি‌দে‌শের সবার কা‌ছে দোয়া চাই। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102