শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

কতদিনের জন্য কঠোর লকডাউন, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।শুক্রবার রাতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘কঠোর লকডাউন’ চলাকালীন জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।গত কয়েকদিন ধরে মৃত্যু ৮০ এর উপরে ছিল।আজ (শুক্রবার) মৃত্যু শতাধিক ছাড়িয়ে ১০৮ জনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এমন পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার সারা দেশে ১৪ দিনের সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর প্রেক্ষিতে কঠোর লকডাউনের ঘোষণা দিল সরকার। যদিও আগে থেকেই দেশে বিধিনিষেধ জারি রয়েছে, যেটির মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102