রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

কোস্টারিকাকে হারালেই দ্বিতীয় পর্বে জাপান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

ইকে গুন্ডোগানের গোলে পিছিয়ে পড়ার পর দুই বদলি খেলোয়াড়ের বদৌলতে জার্মানিকে হারিয়ে উড়ছে জাপান। বিশ্বকাপের শেষ ষোলোয় তাদের এক পা পড়বে রোববার, এজন্য জিতে পেরোতে হবে কোস্টারিকা বাধা। তারপর রাতের ম্যাচে স্পেন জার্মানির কাছে হার এড়াতে পারলেই ব্লু সামুরাইরা নিশ্চিত করবে নকআউট।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জাপান লড়বে। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা স্পেনের কাছে ৭-০ গোলে হেরে বিদায়ের ক্ষণ গুনছে। আগামী ১ ডিসেম্বর জাপানিরা শেষ ম্যাচ খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। কঠিন ম্যাচে জেতার অপেক্ষা না করে শেষ ষোলোয় ওঠার পথ সহজ তারা করে নিতে চায় এই ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে।

২০১৮ সালের আসরসহ মোট তিনবার বিশ্বমঞ্চে শেষ ষোলো খেলেছিল জাপান। গতবার প্রথম নকআউট রাউন্ড ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়। চতুর্থবার দ্বিতীয় পর্বে ওঠার হাতছানি তাদের সামনে।

প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে কখনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি জাপান। দুই দল প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবার, কখনও হারেনি জাপানিরা। চারটি জয়ের বিপরীতে একটি ড্র। সবশেষ সাফল্য ২০১৮ সালের সেপ্টেম্বরে ৩-০ গোলের জয়।

পরিসংখ্যান দিয়ে জাপানিরাই আজকের ম্যাচের ফেভারিট। ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকা এই ম্যাচ হারলেই বাদ পড়ে যাবে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি। সে ম্যাচে অঘটন ঘটাতে পারলে ভিন্ন কথা, কিন্তু হারই প্রত্যাশিত। তাই জাপানের বিপক্ষে জিতে সমর্থকদের আনন্দ উদযাপনের শেষ সুযোগ হাতছাড়া করতে চায় না মধ্য আমেরিকার দেশটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102