বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

মদিনায়

মসজিদে নববি প্রাঙ্গণে সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

মদিনায় মসজিদে নববির প্রাঙ্গণে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এতে সেখানের দায়িত্বরত সৌদি রেড ক্রিসেন্টের সদস্যরা এক নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। অন্যান্য দিনের মতোই সেখানে ওই নারী নামাজের জন্য গিয়েছিলেন। হঠাৎ প্রসব বেদনার এক পর্যায়ে তিনি এক সন্তানের জন্ম দেন। খবর সৌদি গেজেটের।

সৌদি রেডক্রিসেন্টের মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জারানি বলেন, অ্যাম্বুলেন্স কেন্দ্রের সঙ্গে সংযুক্ত আল-হারাম কেন্দ্রে ওই নারীকে সন্তান প্রসবে সাহায্য করেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

আহমেদ বিন আলী আল-জারানি বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ওই নারীর অবস্থা শোচনীয় ছিল। কারণ তিনি তখন প্রায় সন্তান প্রসব করছিলেন।

রেড ক্রিসেন্ট দল জানায়, ওই নারী সংকোচন অনুভব করছিলেন। তাছাড়া তার পানি ভেঙে সন্তানের মাথা বেরিয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, দলটি এই জাতীয় পরিস্থিতিতে কঠোরভাবে প্রোটোকল অনুসরণ করে পদক্ষেপ নেয় ও তাকে সন্তান জন্ম দিতে সহায়তা শুরু করে।

ডা. আহমেদ বিন আলী আল-জারানি বলেন, সফলভাবে সন্তান প্রসবের পর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিশেষ চিকিৎসা প্রশিক্ষণের কারণে দলটি শিশুটিকে নিরাপদে ডেলিভারি করতে সক্ষম হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102