রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

এক যুগ পর বিশ্বকাপে জয় পেল অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

শনিবার সন্ধ্যায় ‘ডি’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা বিশ্বকাপের ইতিহাসে তাদের তৃতীয় জয় এবং ১২ বছর পর পাওয়া। সবশেষ ২০১০ বিশ্বকাপের গ্রুপপর্বে তারা সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। তার আগে ২০০৬ বিশ্বকাপে তারা জাপানকে হারিয়েছিল ৩-১ গোলে। এরপর ২০২২ বিশ্বকাপে এসে জয় পেল তারা। এর আগে বিশ্বকাপে টানা সাত ম্যাচে হেরেছিল গ্রাহাম আর্নল্ডের শিষ্যরা।

এদিন ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন মিচেল ডিউক। পাল্টা আক্রমণে ডানদিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল তিউনিসিয়ার রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে চলে আসে তার কাছে। তিনি হেডে বল জালে পাঠান।

অবশ্য গোল শোধ করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তিউনিসিয়া। বিশেষ করে অধিনায়ক ইউসেফ এমসাকনি। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া তাদের টপ স্কোরার ওয়াহবি খাজরিকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ায়। কিন্তু অস্ট্রেলিয়ার রক্ষণব্যুহ ভাঙতে পারেননি তারা। তাতে ১-০ গোলর হার নিয়ে মাঠ ছাড়ে কার্থেজ লায়ন্সরা।

এই জয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো সকারুরা। সবশেষ ২০০৬ সালে নকআউট পর্বে খেলেছিল তারা।

অবশ্য আজ দিনের অপর ম্যাচে ডেনমার্ক যদি ফ্রান্সের কাছে হেরে যায় তাহলে নকআউট পর্বে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হবে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে শেষ ম্যাচে ড্র করলেই তারা টিকিট পাবে শেষ ষোলোর। আর আজ ফ্রান্সের বিপক্ষে ডেনমার্ক জিতে গেলে শেষ ম্যাচটি জিততেই হবে সকারুদের।

বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102