বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ব্রাজিলে দুটি স্কুলে গোলাগুলিতে নিহত ৩ ,আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

ব্রাজিলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও আহত হয়েছেন ১১ জন। গোলাগুলিতে হতাহতের বিষয়টি স্থানীয় গণমাধ্যম রেডিও নেটওয়ার্ক সিবিএনকে নিশ্চিত করেছে ব্রাজিল কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে র দক্ষিণপূর্ব অঞ্চলের এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে। এতে ২ জন নারী নিহতসহ ৯ জন আহত হন।

এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ ২ জন আহত হয়। মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন।

এক টুইটা বার্তায় রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102