রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

ইংল্যান্ডকে রুখে দিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

কাতার বিশ্বকাপে ইরানকে ৬-২ গোলে হারিয়ে ইংলিশদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল দেখার মতো। তবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হ্যারি কেইনের দল। এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল থ্রি লায়ন্সদের।

যুক্তরাষ্ট্র চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচ ড্র করল। এই ড্রতে দ্বিতীয় রাউন্ডে নিজেদের আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে কিছুটা এগিয়ে আছেন হ্যারি কেইনরা।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ইংল্যান্ড-যুক্তরাষ্টের লড়াই। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ২৫তম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি পায় যুক্তরাষ্ট্র। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকা পেয়েও উড়িয়ে মারেন জুভেন্টাস মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি।

বিরতিতে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে ইংলিশরা দারুণ শট নিয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের গোলরক্ষক রুখে দেন। প্রথমার্ধে সাতটি শট নিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইংলিশরা নেয় ছয়টি।

পুরো ম্যাচের ৫৬ ভাগ সময় বল দখলে রেখে ৮বার আক্রমণে যায় ইংল্যান্ড। যার ৩টি ছিল অনটার্গেট শট। বিপরীতে ৪৪ভাগ সময় বল দখলে রেখে ইংলিশ শিবিরে ১০ বার আক্রমণ করে যুক্তরাষ্ট্র।

ম্যাচের দ্বিতীয়ার্ধও চলে একই গতিতে। আক্রমণের ধার দেখিয়েও ইংল্যান্ডের দেয়াল ভাঙতে পারেনি। অন্যদিকে ইংলিশরাও পারেনি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নারের দেয়াল ভাঙতে। ফলে গোল শূন্য ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হলো দুই দলকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102