রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলে

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলে ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্টান ও পরিচিতি সভার প্রথম পর্বে সংগঠনের পৃষ্ঠপোষক এস এম সুজন মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন ও বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার কাউন্সেলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

এ সভায় আলহাজ রুহুল আমিনকে সভাপতি ও আনসার আহমেদ উল্লাহকে সাধার সম্পাদক এবং আসকর আলীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ পড়ান লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার কাউন্সেলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি তাদের বক্তব্যে বলেন ছাতক এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ একটি মহতী উদ্যোগ। তারা আশা করেন এই ট্রাস্ট ছাতক এলাকার গরিব, অবহেলিত ও সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে সহযোগিতা ও কারিগরী শিক্ষা প্রদান করবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, সাবেক টাওয়ার হ্যামলেটস্ লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর মতিনউজামান, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর শহীদ আলী, কমিউনিটি নেতা মকদ্দুস আলী, কমিনিটি নেতা ট্রাস্টি সেলিম আহমেদ সিদ্দেকী,কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর লিলু আহমেদ, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সহ সভাপতি মৌলানা মহম্মদ মুজাহিদ উদ্দিন, সহ সভাপতি আকমল হোসাইন, যুগ্ন সম্পাদক মনসুজ জামান মোহন, যুগ্ন সম্পাদক প্রফেসর আনওয়ার হোসাইন, যুগ্ন সম্পাদক অনন্ত কাশেম হিজল,যুগ্ম সম্পাদক শাহানারা সুমি আলী, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ সাংগঠনিক সম্পাদক শেখ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর শাহরিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এহসানুল হক তানভীর, ট্রাস্টি হোসাইন আহমেদ, ট্রাস্টি হেলাল মিয়া, বালাগঞ্জ ট্রাস্টের আ ফ ম কামাল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের আব্দুল বাসীর, বালাগঞ্জ ট্রাস্টের জামাল খান, বালাগঞ্জ প্রবাসী আদর্শ ট্রাস্টের আব্দুল কুদ্দুস, সিজিল মিয়া, বালাগঞ্জ প্রবাসী আদর্শ ট্রাস্টের আব্দুল কুদ্দুস দোয়ারা-বাজার উপজেলার হুমায়ুন কবির ও কাজী রহিম ইসলাম মিসলু, বালাগঞ্জ ওসমানীনগরের শাহ মুস্তাফিজুর রহমান বেলাল প্রমুখ।অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্টান ।

যুগ্ম সম্পাদক অনন্ত কাসেমের সার্বিক সম্পাদনায় একটি স্মরনিকা প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরেবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পি হিমাংশু গোস্বামী ও শতাব্দি কর। সাথে ছিলেন অমিত দে ও পাপ্পু। অনুষ্টান শেষে অতিথিদের সম্মানে আয়োজন করা হয় নৈশ ভোজের।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102