বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে। সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য  জানান।

তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হবে।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এতে অংশ নেয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102