বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

অতীত কর্মকাণ্ডের জন্যই প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীত কর্মকাণ্ডের জন্যই ২০০৮ সালে জাতীয় নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি।

জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময়ে সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন সরকার সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছে।

তাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে, তাদের সমাবেশে সরকার কোনো ধরনের বাধা দেয়নি- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার শুধু সতর্ক ছিলো, এই সুযোগে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন সময়ে ক্ষমতায় এসে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রাখতে দেশের জনগণের উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়েছে।

ওবায়দুল কাদের এ সময় বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, ২১ আগস্টের মত নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটিত করেছে অথচ মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে গুমের বানোয়াট ও মনগড়া পরিসংখ্যান উপস্থাপন করেছে বিএনপি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102