সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ঠাকুরগাঁও এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, জেলা আওয়ামীলীগ  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।
মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৪৫টি স্টল রয়েছে।
উদ্বোধনী আলোচনা সভা শেষে মেলার স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102