

স্টাফ রিপোর্টার: গত রাতে মৌলভীবাজার শহরের পাগুলিয়া আবাসিক এলাকার স্বপ্নীল হাউজে ফুটেছে দূর্লভ প্রজাতির নাইট কুইন ফুল।সারাবিশ্বে পরিচিত ‘নাইট কুইন’ হিসেবে মিষ্টি মেনাহারিণী সুবাস, দুধসাদা, স্নিগ্ধ ও পবিত্র পাপড়ি আর সৌভাগ্যের প্রতীক হিসেবে এলেও রাতের রানী সে।কিন্তু যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে, সে রাতেই আবার ঝড়ে পরে।এই একটি ফুলের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফুল প্রেমীদের।আমাদের দেশে দুর্লভ প্রজাতির ফুল হিসেবেই গণ্য করা হয় ‘ নাইট কুইনকে’।
জানা যায়, গতবছর কভিড ১৯ এর প্রাদুর্ভাব দেখা দিলে স্কুল বন্ধ থাকার কারনে শহরের পাগুলিয়া আবাসিক এলাকার স্বপ্নীল হাউজে বাসার ছাদে শখের বশে গাছটি লাগান মৌলভীবাজার সরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র এমদাদ আলম আদিব(১৪)। দীর্ঘ ১ বছর তিনি পরিচর্যা করেন গাছটির। গত রাতে নিজেই তিনি ক্যামেরাবন্দি করলেন ফুল ফোটার দৃশ্য।যারা রাতের রানীর সৌন্দর্যে আর তার ক্ষণ অস্তিত্ব নিয়েই এতদিন জানতেন না, তাদের জন্য এই দৃশ্য এক বিরল দৃশ্য বটে।বিরল ক্যাকটাসের ফুল এ নাইট কুইনের (বৈজ্ঞানিক নাম peniocereus greggii) আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলে এই গাছ।তবে ফুলের দেখা খুব কম মানুষের ভাগ্যেই হয়।তবে সাদারঙের রাজকীয় আবরনের ফুলটির চির স্নিগ্ধ, শুভ্রপবিত্র রূপই নাইট কুইনের সৌন্দর্যের মূল রহস্য।তাও আবার সেই রাতের কয়েক ঘন্টার অন্ধকারেই হয় তার জীবনাবসান।
এক প্রশ্নের জবাবে আদিব জানান,তার দাদা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ডা: মো: আব্দুর রউফ এর অনুসরণ করে ও তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী, ইউ কে বিডি টিভি.কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর অনুপ্রেরনায়তিনি অবসর সময়ে শখের বসে বাসার ছাদে বিভিন্ন ফুল ও ফলমুল এর গাছ রুপন করেন।তার অবসর সময় কাটে এসব গাছ এর পরিচর্যা করে।
নাইট কুইন ফুল ফুটার ব্যাপারে অনুভুতি ব্যক্ত করে আদিব বলেন, আমি সার্থক ফুলটিকে নিজের চোখের সামনে ফুটতে দেখতে পেরে।বিকালের দিকে যখন বাসার ছাদে যাই হঠাৎগাছটির কলি চোখে পরে।দীর্ঘদিনের অপেক্ষার পর সন্ধ্যার দিকে ফোটে নাইটকুইন। শীঘ্রই আরেকটি ফুল ফুটবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, নাইট কুইন ফুলের প্রথম দর্শন ঘটেছিল দু’হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতে।প্রচলিত রয়েছে যিশু খ্রিস্টের জন্মেরসময় নগরীর প্রত্যেক বাড়িতে নাইট কুইন ফুলে ফুলে ছেয়ে যায়।অনেকের কাছে এ ফুলটি বেথেলহ্যামফ্লাওয়ার নামেও পরিচিত।তাছাড়া প্রচলিত ভাবে নাইট কুইনকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন অনেকেই।