রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পুলিশ ফুটবলে চট্টগ্রাম রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২১ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল চট্টগ্রাম রেঞ্জ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে এ ম্যাচ রোববার (১৩ নভেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে  ম্যাচ উপভোগ করেন।

খেলা শেষে র‌্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বলেন, আজকের ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা পেশাদারত্বের সঙ্গে খেলে অনন্য ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন। ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ডিএমপি ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইসা ফয়সাল। ম্যান অব দ্যা টুর্নামেন্টের গৌরব অর্জন করেছেন চট্টগ্রাম রেঞ্জের কমল বড়ুয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ঢাকা রেঞ্জের রবিউল ইসলাম। তিনি সর্বমোট নয়টি গোল করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102