সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুষ দিয়ে জমি রেজিস্ট্রি করতে হলো ডেপুটি অ্যাটর্নি জেনারেলেকেও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৩৬ এই পর্যন্ত দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল। মঙ্গলবার (২২ জুন) বিকেলে জমি রেজিস্ট্রির পর ওই কার্যালয়ের পিয়নরা তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে।আব্দুর রাফেল নিজের পরিচয় দিলেও পিয়নরা তাদের দাবিতে অটল থাকে। এমন পরিস্থিতির এক পর্যায়ে তার বড় ভাই ১০ হাজার টাকা দিয়ে কাজ সারেন। পরে আব্দুর রাফেল ফেসবুকে ঘটনাটি প্রকাশ করলে তোলপাড় সৃষ্টি হয়। এরপর তাকে ফোন দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে বলেন কর্মকর্তারা।বিএম আব্দুর রাফেল বলেন, মঙ্গলবার বিকেলে একটি দলিলের জন্য তিনি কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের কার্যালয়ে যান। জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেয়ার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন তার বড় ভাই ও ব্যাংক কর্মকর্তা। রেজিস্ট্রাির পর অফিসের ক্লার্ক মুকুল ও পিয়ন আক্কাস তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে।তখন ৩০ হাজার টাকার রসিদ চাইলে তারা জানায়, কোনো রসিদ দিতে পারবে না তারা। সেসময় পরিচয় দিয়ে কার্ড দেখালেও তারা এজন্য পাঁচ হাজার টাকা কমিয়ে ২৫ হাজার টাকা দিতে বলে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি প্রতিবাদ জানিয়ে বলি, আমি জমি রেজিস্ট্রি করবো না। তখন আক্কাস বলেম, জমি রেজিস্ট্রি না করলে না করেন। সেসময়ে আমি তাদের সঙ্গে তর্ক করলেও তারা আমার বড় ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে কাজ করে।’তিনি আরও বলেন, ‘আমি পরিচয় দেয়ার পরও আমাকে ছাড়েনি। তাহলে সাধারণ জনগণ কিভাবে ভোগান্তির শিকার হয়, তা সহজেই বোঝা যায়।’পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটা সরকারি অফিস। পরিচয় দেয়ার পরও তারা টাকা দাবি করে। বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত। এটার একটা সুরাহা হওয়া প্রয়োজন।’পরে বিষয়টি ফেসবুকে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ঘটনাটি জানাজানির পর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা ও দলিল লেখকরা বৈঠক করেন। এরপর আব্দুর রাফেলকে ফোন দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং টাকা ফেরত নেয়ার অনুরোধ জানান তারা। পরে তিনি টাকা ফেরত না নিয়ে ঢাকা চলে আসেন।রেজিস্ট্রি কার্যালয়ের একটি সূত্র জানায়, এটি ব্যাংকের মর্টগেজ দলিল। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি দেখভাল করেন। এটির জন্য টাকা নেয়ার কথা নয়। তারপরও অফিসের কয়েকজন স্টাফ টাকা দাবি করে। এটার সঙ্গে দলিল লেখকদের কোনো সম্পর্ক নেই।কুষ্টিয়ার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, বিএম আব্দুর রাফেল জমি রেজিস্ট্রি করতে আমার দপ্তরে এসেছিলেন। আমি তার কাজ দ্রুত করে দিয়েছি। তার কাছে কয়েকজন টাকা চেয়েছিল বলে শুনেছি। এর বেশি কিছু আমি জানি না। সচেতন নাগরিকদের অভিমত সারা দেশে এভাবে চলছে সাব-রেজিস্ট্রারদের কার্যক্রম দেখার কেউ নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102