মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

তাকসিম স্কয়ার এলাকার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান।

তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিমেল ডেনিজিস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘তিন থেকে চার ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছি। মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছিল। কালো ধোঁয়া উড়ছিল। প্রচণ্ড জোরে শব্দ হয়েছিল। কানে প্রায় তালা ধরে গিয়েছিল।

এর আগেও ২০১৬ সালে এক আত্মঘাতী হামলাকারী ওই সড়কে হামলার চেষ্টা করেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102